পুরুষের পরিচালনায় ঘনিষ্ট দৃশ্যে অস্বস্তি

‘দ্য ইমিটেশন গেম’ ছবির জন্য অস্কার মনোনয়ন পাওয়া কাইরা নাইটলি জানালেন, পুরুষের দৃষ্টিভঙ্গিতে তৈরি সিনেমায় ঘনিষ্ট দৃশ্যে অস্বস্তিবোধ করেন। তাই নতুন একটি সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

‘দ্য ফেয়ারওয়েল’ নির্মাতা লুলু ওয়াং ও লেখক-প্রযোজক ডায়ানা সলওয়ের সঙ্গে এক পডকাস্টে এ কথা বলেন অভিনেত্রী। তাই তার চুক্তিতে নগ্নতা বিষয়ক ধারার আংশিক পরিবর্তন আনছেন।

নাইটলি জানান, মাতৃত্ব ও শরীর সম্পর্কিত দৃশ্যের ক্ষেত্রে পুরুষের দৃষ্টিকোন থেকে নির্মাণে তার আপত্তি আছে। তবে নারী নির্মাতার ক্ষেত্রে বিষয়টি অন্যরকম।

আরও জানান, এ বিষয়ে তার কোনো চূড়ান্ত নিষেধাজ্ঞা নেই। তবে পুরুষ নির্মাতাদের জন্য আপত্তি রয়েছে।

নিজের দুই সন্তানের কথা উল্লেখ করে জানান, একদল পুরুষের সামনে নগ্ন হতে পারবেন না। ওই সব সিনেমার ঘনিষ্ট দৃশ্য তৈরির উদ্দেশ্য নিয়েও তার প্রশ্ন রয়েছে।

পারিবারিক কারণ দেখিয়ে গত বছর অ্যাপল টিভি প্লাস সিরিজ ‘দ্য এসেক্স সার্পেন্ট’ থেকে সরে দাঁড়ান কাইরা নাইটলি। মহামারি পরিস্থিতিতে লন্ডনে এ সিরিজের দৃশ্যায়নের কথা ছিল। তার হাতে বর্তমানে রয়েছে কমেডি ছবি ‘সাইলেন্ট নাইট’।