সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মামুন, সম্পাদক হৃদয়

সাংবাদিকদের সংগঠন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নির্বাচনে সভাপতি পদে মামুন ফরাজী এবং সাধারণ সম্পাদক নির্বাচন হয়েছেন আবুল হাসান হৃদয়।

সোমবার দিনব্যাপী ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এ ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল। সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে। সংগঠনের ১ হাজার ২৬৬ জন ভোটারের মধ্যে ৭৭৫ জন ভোট দেন।

ঘোষিত ফলাফলে সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের আলোর আঞ্জুমান আরা শিল্পী। যুগ্ম সম্পাদক পদে ভোরের পাতার জাওহার ইকবাল খান, কোষাধ্যক্ষ পদে দৈনিক ইত্তেফাকের অলক বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক খোলা কাগজের সামসুল আলম সেতু, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সারাবাংলা ডট নেটের আলমগীর কবির, দপ্তর সম্পাদক পদে দৈনিক মানবকণ্ঠের মনির আহমেদ জারিফ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে লাবিন রহমান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক জনকণ্ঠের তৌফিক অপু নির্বাচিত হয়েছেন।

এছাড়া কমিটির কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন আজকের পত্রিকার ফারজানা জবা, বাংলাদেশের আলোর জাফরুল আলম, বাংলাভয়েসের আবদুর রহমান খান, শিকড় সন্ধানের আমিনুল রাণা, ইউনাইটেড নিউজের আ হ ম ফয়সাল, বাংলাদেশের আলোর মো. মনির হোসেন, ডেইলি ইন্ডাস্ট্রির মো. ফখরুদ্দীন মুন্না, বাংলার সমাচারের মো. নাঈম মাশরেকী, স্বদেশ প্রতিদিনের আবু জাফর সাইফুদ্দীন, ইনকিলাবের মোহাম্মদ আবদুল অদুদ ও দৈনিক নওরোজের মো. সাফায়েত হোসেন।