‘বিশ্ববিদ্যালয় এবং ইন্ডাস্ট্রির মাঝে সম্পর্ক গড়ে তুলতে হবে’

উন্নত বিশ্বের সঙ্গে তাল মেলাতে হলে বিশ্ববিদ্যালয় এবং ইন্ডাস্ট্রির মাঝে সম্পর্ক গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন ইউজিসি সদস্য অধ্যাপক সাজ্জাদ হোসেন। গত ২৩ জানুয়ারি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত ‘সিএসই ফেস্ট ২০২১’-এ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন ইঞ্জিনিয়ার এনামুল কবির, পরিচালক, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল; ইঞ্জিনিয়ার তপন কান্তি সরকার, ফাউন্ডার প্রেসিডেন্ট, সিটিও ফোরাম বাংলাদেশ; মাহমুদুর রহমান, ফাউন্ডার ও সিইও, মুক্ত সফটওয়্যার লিমিটেড ও রেজওয়ান ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর, প্রিজম ইমার্সিভ লিমিটেড। বিজ্ঞপ্তি।