নৌবাহিনীর প্রথম নৌপ্রধান ক্যাপ্টেন (অব.) নুরুল হক ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে গত সোমবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি ১৯৭২ থেকে ১৯৭৩ পর্যন্ত নৌপ্রধানের দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে নৌবাহিনীর সর্বস্তরের সদস্যগণ গভীর শোকপ্রকাশ করেন। গত সোমবার বাদ জোহর নৌ সদর দপ্তর মসজিদে নামাজে জানাজা শেষে তাকে বনানীস্থ সামরিক কবরস্থানে দাফন করা হয়।
ক্যাপ্টেন নুরুল হক তার সুদীর্ঘ চাকরিজীবনে বিভিন্ন জাহাজ/ঘাঁটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি তৎকালীন পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজে সিনিয়র ইঞ্জিনিয়ার অফিসার, ডেসট্রয়ার জাহাজে ইঞ্জিনিয়ার অফিসার, ঘাঁটির ইঞ্জিনিয়ার অফিসার এবং ট্রেনিং স্কুলে স্টাফ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। বিজ্ঞপ্তি