নান্দাইল পৌর নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী কামরুজ্জামান খোকনের মনোনয়ন ফরম নয়াপল্টন পার্টি অফিসের নীচে থেকে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
বুধবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন খোকন নিজেই।
তিনি বলেন, ‘দলের মনোনয়নপত্র নিয়ে কার্যালয় থেকে বের হওয়ার মুহূর্তে অজ্ঞাত পরিচয় ১৫/২০ জন আমাকে টেনে-হিঁচড়ে কার্যালয়ের অদূরে নিয়ে যায়। পরে আমাকে মেরে মনোনয়নপত্র ও ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।’
খোকন বলেন, এখন গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এসেছি বিষয়টি দলের দায়িত্বশীল নেতাদের জানাতে এবং নতুন মনোনয়নপত্র নিতে।
আগামী ২৮ ফেব্রুয়ারি নান্দাইল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।