মাদারীপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মাদারীপুরের রাজৈরে সড়ক দূর্ঘটনায় মোক্তার হোসেন খান (৪৮) এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে । বুধবার বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার কামালদি ব্রীজের নিকট এ দুর্ঘটনা ঘটে ।

নিহত মোক্তার খান ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার জদুরদিয়া গ্রামের জব্বার খানের ছেলে । 

পুলিশ জানায়, বুধবার বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার কামালদি ব্রীজের নিকট ফরিদপুরগামী একটি মোটরসাইকেলকে অজ্ঞাতনামা দ্রুতগামী একটি গাড়ী চাপা দেয় । এ সময় মোটরসাইকেল আরোহী মোক্তার খান ঘটনাস্থলেই মারা যায় ।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শেখ সাদি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।