প্রশান্ত কুমার (পিকে) হালদারের ঘনিষ্ঠ সহযোগী অবন্তিকা বড়ালকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পিকে হালদারের এ সহযোগীকে তিন দিনের রিমান্ড শেষে গতকাল বুধবার আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।
গত ১৩ জানুয়ারি অবন্তিকাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করে মানি লন্ডারিং আইনের মামলায় তিন দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে দুদক। শুনানি শেষে বিচারক তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।