নবজাতকের মৃতদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার  শিয়াচর তক্কার মাঠ এলাকা থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা বারোটার দিকে ওই মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ছেলে শিশুটির মৃতদেহ নাভি কাটা এবং পুরোনো কাপড়ে মোড়ানো ছিল।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন দেশ রূপান্তরকে জানান, দুপুর বারোটার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থল শিয়াচর তক্কারমাঠ স্থানীয় ইউপি সদস্য মন্টু মেম্বারের বাড়ির সামনের রাস্তা থেকে নাভি কাটা পুরোনো কাপড়ে মোড়ানো নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়।

থানার এস আই আরিফ পাঠান বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুর মৃতদেহ উদ্ধারের পর সুরতহালের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।