কর্মসংস্থানের সুযোগ চায় রাজশাহীর তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী

চাঁদাবাজি কিংবা হাত পেতে জীবিকা চালানো নয়, স্থায়ী কর্মসংস্থানের সুযোগ চান রাজশাহীর তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী। গতকাল বৃহস্পতিবার সকালে রাজশাহী মহানগরীর একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে এক আলোচনা সভায় তারা এসব কথা বলে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।

দিনের আলো হিজড়া সংঘ এই মতবিনিময় সভার আয়োজন করে। সভায় তৃতীয় লিঙ্গের সদস্যরা তাদের নানান অসুবিধার কথা তুলে ধরেন। এর পাশাপাশি নিজেদের সুবিধা-অসুবিধার কথা সরকারের কাছে তুলে ধরতে গণমাধ্যমের সহযোগিতা চান তারা।