নারায়ণগঞ্জের ফতুল্লা থানার শিয়াচর তক্কার মাঠ এলাকা থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ওই মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ছেলেশিশুর মৃতদেহ নাভি কাটা এবং পুরনো কাপড়ে মোড়ানো ছিল।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন দেশ রূপান্তরকে জানান, দুপুর ১২টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থল শিয়াচর তক্কার মাঠ স্থানীয় ইউপি সদস্য মন্টু মেম্বারের বাড়ির সামনের রাস্তা থেকে নাভি কাটা পুরনো কাপড়ে মোড়ানো নবজাতকের মৃতদেহ উদ্বার করা হয়।