নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা রবিবারের হরতাল ও জাতীয় প্রেস ক্লাবে ডাকা সংবাদ সম্মেলন প্রত্যাহার করেছেন। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বসুরহাট রূপালী চত্বরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মেয়র কাদের মির্জা।
গত কয়েক দিন ধরে নোয়াখালীর অপরাজনীতি বন্ধ ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সেক্রেটারি একরামুল করিম চৌধুরীকে দলীয় পদ থেকে বহিষ্কারসহ কয়েকটি দাবিতে কোম্পানীগঞ্জে আগামী রবিবারের (৩১ জানুয়ারি) হরতাল ও ২ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছিলেন বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।
সংবাদ সম্মেলন ডেকে কাদের মির্জা বলেন, আমি দলের হাই কমান্ডের বাইরে যেতে পারি না। হাই কমান্ডের নির্দেশে আগামী রবিবারের হরতাল ও ২ ফেব্রুয়ারির জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন প্রত্যাহার করা হয়েছে।