অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু ১৮ ফেব্রুয়ারি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের দ্বিতীয় বর্ষ অনার্স (বিশেষ) পরীক্ষা ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। চলবে ৭ মার্চ পর্যন্ত।

এ পরীক্ষা প্রতিদিন দুপুর দেড়টা  থেকে শুরু হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd) থেকে জানা যাবে।

রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর সূত্র এ তথ্য জানিয়েছে।