জয়ার ‘চালচিত্র’

কলকাতায় নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘হিপ্পিক্স’ প্রযোজিত ‘চালচিত্র’ সিনেমায় দেখা যাবে জয়া আহসানকে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প অবলম্বনে চরচ্চিত্র নির্মিত হবে। এটির পরিচালক ভানু বসু। তথ্যটি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম টিভি নাইন বাংলা।

এক গ্রাম্য মেয়ে, যে খেতে খুব ভালবাসে। যা পায়, তা খেয়ে ফেলে। যখন এক সময় সে কিছু পায় না, তখন চুরি করে খায়। তারপর ঠিক কীভাবে তাকে গ্রাম থেকে বিতারিত হতে হয় এবং এরপর ঠিক কী কী হয় তার সঙ্গে—এসব নিয়েই সিনেমার কাহিনি।

গণমাধ্যমটিতে ভানু বসু বলেন, “জয়ার মধ্যে গ্রাম্য লুক ধরে রাখার ক্ষমতা আছে। বিসর্জন, বিজয়া, দেবীর মতো সিনেমা করেছেন তিনি। জয়া নিজের স্টারডম ভেঙে ফেলতে পারেন।”

ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সব্যসাচী চক্রবর্তী। তবে তার চরিত্রের নাম প্রকাশিত হয়নি। এদিকে কবে নাগাদ ছবির কাজ শুরু হবে সে বিষয়েও কোনো তথ্য জানায়নি গণমাধ্যমটি।