শাবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তাজিম, সম্পাদক উজ্জ্বল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি অফিসার্স অ্যাসোসিয়েশন’র নির্বাচন- ২০২১ সম্পন্ন হয়েছে।

এতে সভাপতি পদে বিশ্ববিদ্যালয়ের উপমহাবিদ্যালয় পরিদর্শক মো. তাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন প্রশাসনিক কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম (উজ্জ্বল)।

রবিবার রাত সাড়ে নয়টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এএফএম সালাউদ্দিন।

কমিটির সহসভাপতি অর্থ ও হিসাব দপ্তরের সহকারী পরিচালক মো. হেলাল হোসেন দেওয়ান, সহসাধারণ সম্পাদক হিসাবরক্ষণ কর্মকর্তা অশোক বর্মন অসীম এবং কোষাধ্যক্ষ প্রশাসনিক কর্মকর্তা মো. রবিউল ইসলাম নির্বাচিত হয়েছেন।

এছাড়াও কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- পরীক্ষা নিয়ন্ত্রক মো. মুজিবুর রহমান, উপরেজিস্ট্রার মো. ইউনুস আলী, অর্থ ও হিসাব দপ্তরের সহকারী পরিচালক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম তালুকদার, উপরেজিস্ট্রার (পরিকল্পনা ও উন্নয়ন) আহমদ মাহবুব ফেরদৌসী, আইটি ম্যানেজার এ এস এম খয়রুল আক্তার চৌধুরী ও অর্থ ও হিসাব দপ্তরের সহকারী পরিচালক মো. ফখর উদ্দিন।

এর আগে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্লাবে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২৬০ জন।

এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এএফএম সালাউদ্দিন। এছাড়া নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সহকারী রেজিস্ট্রার এ জেড এম তামরিনুল হাসান ও হিসাবরক্ষক কর্মকর্তা তাপস তালুকদার।