নিখোঁজের ৫দিন পর মহেশপুরে শিশুর মরদেহ উদ্ধার

নিখোঁজের ৫ দিন পর ঝিনাইদহ থেকে জিসান হোসেন নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুরে মহেশপুর উজেলার বজরাপুর গ্রামে বাড়ির পাশের একটি ডোবা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

জিসান হোসেন ওই উপজেলার বজরাপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ৫ দিন আগে নিখোঁজ হয় শিশু জিসান। নিখোঁজ হওয়ার পর তার পরিবার পক্ষ থেকে গত ২৭ জানুয়ারি মহেশপুর থানায় জিডি করা হয়।

সোমবার দুপুরে বাড়ির পাশের একটি ডোবায় শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।