চেইন বুকশপ বাতিঘর-এর আয়োজনে শুরু হয়েছে মাসব্যাপী একুশের বই উৎসব। গতকাল সোমবার বিকেলে রাজধানীর বাংলা মোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রের সপ্তম তলায় এ উৎসবের উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। এ সময় অতিথি ছিলেন কথাসাহিত্যিক আনিসুল হক।
অন্যদিকে কাঁটাবনের কনকর্ড এম্পোরিয়ামে সাত দিনব্যাপী একুশের বই উৎসব উদ্বোধন করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। এছাড়া বইবিডি অনলাইনের আয়োজনে মাসব্যাপী অনলাইন বইমেলা শুরু হয়েছে।
অন্যদিকে কনকর্ড প্রাঙ্গণে বই উৎসব থেকে ২৫% কমিশনে বই কিনতে পারবেন বইপ্রেমীরা। এ উৎসবে অংশ নিচ্ছেন কাঁটাবন ও এলিফ্যান্ট রোড অঞ্চলের অর্ধশতাধিক প্রকাশক। এছাড়া শতাধিক প্রকাশনীর কয়েক হাজার বই বিশেষ মূল্য ছাড়ে কেনা যাবে বইঅনলাইনবিডি ডটকম আয়োজিত অনলাইন বইমেলায়। এ আয়োজনের স্লোগান ‘এই একুশে, বই যাবে পাঠকের ঘরে ঘরে’। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা।