প্রকৌশলীর ঝুলন্ত লাশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিজ বাড়ি থেকে মো. মেজবাহ উল আলম ওরফে আল আমিন (৩৪) নামে এক শিক্ষানবিশ মেরিন প্রকৌশলীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার গভীর রাতে নগরীর মিজমিজি উত্তরপাড়া মতিন সড়ক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। আল আমিন নোয়াখালীর বেগমগঞ্জ থানার সোনাপুর গ্রামের প্রকৌশলী আবুল খায়েরের ছেলে।

মৃতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, সব সময়ই হতাশাগ্রস্ত থাকতেন আল আমিন। এ ঘটনায় সিলিং ফ্যানের সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন তিনি।

সিদ্ধিরগঞ্জ থানার এসআই সাদ্দাম হোসেন জানান, খবর পেয়ে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানা যাবে।