জাতীয় সংসদে দেওয়া রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে।
মঙ্গলবার ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা শেষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ প্রস্তাব ভোটে দিলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
গত ১৮ জানুয়ারি বছরের প্রথম অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেন।
গত ১৯ জানুয়ারি চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করলে সরকারি দলের সদস্য উপাধ্যক্ষ মো. আবদুস শহীদ এ প্রস্তাব সমর্থন করেন।
মঙ্গলবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর টেবিলে উপস্থাপন ও ৭১ বিধিতে নোটিশের কার্যক্রম স্থগিত করা হয়।
এর পর রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা শুরু হয়। আলোচনার শেষ দিনে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনায় অংশ নেন এবং সমাপনী ভাষণ দেন।