নড়াইলে প্রথম ধাপে ২৪ হাজার মানুষকে করোনার টিকা দেয়া হবে

নড়াইল জেলায় প্রথম ধাপে ১৮ বছর বয়সের ঊর্ধ্বে ২৪ হাজার মানুষকে কোভিড-১৯ প্রতিষেধক ভ্যাকসিন দেয়া হবে।

আগামী ৭ ফেব্রুয়ারি সকালে নড়াইল সদর হাসপাতাল, লোহাগড়া ও কালিয়া উপজেলা হাসপাতালে একযোগে এ টীকাদান কার্যক্রম শুরু হবে।

৭ ফেব্রুয়ারি থেকে পরবর্তী ১৪দিনে এ টিকাদান কর্মসূচি সম্পন্ন হবে।

এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে জেলার তিন উপজেলায় ১৬টি টিমে ৯৬জন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং স্বেচ্ছাসেবক কাজ করবে।

টিকাদানের ক্ষেত্রে প্রথমাবস্থায় মুক্তিযোদ্ধা, চিকিৎসক,স্বাস্থ্য কর্মী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মীসহ ১৫টি গ্রুপকে প্রাধান্য দেওয়া হবে।

টিকা নিতে আগ্রহীদের অনলাইনে সুরক্ষা অ্যাপস-এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে  হবে। প্রথম ধাপের পর সবার জন্য এ টিকাদান উন্মুক্ত করা হবে।

বুধবার বেলা সাড়ে ১১টায় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভা এসব তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার।