নবম-দশম শ্রেণি : হিসাববিজ্ঞান

প্রথম অধ্যায় : হিসাববিজ্ঞান পরিচিতি

বহুনির্বাচনী    

(গত সংখ্যার পর)

১৫. হিসাবরক্ষককে বিনিয়োগকারীদের কাছে নিশ্চয়তা প্রদানের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?

ক. পণ্যের সঠিক গুণাগুণ

খ. বিনিয়োগকৃত অর্থের সঠিক ব্যবহার

গ. শ্রমিকদের সন্তুষ্টি অর্জন

ঘ. রাজস্ব পরিশোধ

১৬. মূল্যবোধ সৃষ্টিতে হিসাববিজ্ঞানের ভূমিকা কয়টি?

ক. তিনটি            খ. চারটি গ. পাঁচটি            ঘ. ছয়টি

১৭. একটি ব্যবসায়ের হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী

i. ঋণ প্রদানকারী   ii. সরকার   iii. পাওনাদার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii         খ. i ও iii  গ. ii ও iii           ঘ. i ii ও iii

১৮. ব্যবসায়ের ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন করেন

i. মালিক            ii. ব্যবস্থাপক   iii. কর কর্র্তৃপক্ষ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii         খ. i ও iii  গ. ii ও iii          ঘ. i ii ও iii

১৯. হিসাববিজ্ঞানে আর্থিক কার্যাবলির ফলাফল কখন জানা যায়?

ক. নির্দিষ্ট সময়ের প্রারম্ভে    খ. নির্দিষ্ট সময় শেষে

গ. প্রতি মাসে            ঘ. প্রতি ছয় মাসে

২০. হিসাববিজ্ঞানে লেনদেনগুলো

i. শ্রেণিবদ্ধ করা হয়   ii. ব্যাখ্যা করা হয়

iii. লিপিবদ্ধ করা হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii         খ. i ও iii  গ. ii ও iii           ঘ. i ii ও iii

২১. হিসাববিজ্ঞানের সাহায্যে জানা যায়

i. আর্থিক ফলাফল ii. তহবিল সংগ্রহের উৎস

iii. আর্থিক অবস্থা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii         খ. i ও iii  গ. ii ও iii           ঘ. i ii ও iii

২২. ব্যবসায়ের পরিপ্রেক্ষিতে হিসাববিজ্ঞানের প্রয়োজনীয়তা আছে কী কী ক্ষেত্রে?

i. ব্যবসায়ের সম্পদ বৃদ্ধিতে ii. ব্যবসায়ের জালিয়াতি রোধে

iii. ব্যয় নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii         খ. i ও iii  গ. ii ও iii           ঘ. i ii ও iii

২৩. অমুনাফাভোগী প্রতিষ্ঠানের উদাহরণ হলো

i. কলেজ   ii. হাসপাতাল   iii. ক্লাব

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii         খ. i ও iii  গ. ii ও iii           ঘ. i ii ও iii

২৪. সরকারের আয়ের উৎস নয় কোনটি?

i. শুল্ক   ii. ত্রাণ iii. ভ্যাট

 নিচের কোনটি সঠিক?

ক. ii    খ. iii  গ. ii ও iii        ঘ. i

২৫. লুকা প্যাসিওলি পেশাগতভাবে কী ছিলেন?

ক. চিকিৎসক  খ. প্রকৌশলী  গ. বিজ্ঞানী  ঘ. গণিতবিদ

২৬. লুকা প্যাসিওলির গ্রন্থটির বিষয় কী ছিল?

ক. রেওয়ামিল           খ. খতিয়ান

গ. দু’তরফা দাখিলা পদ্ধতি   ঘ. নগদান বই

২৭. হিসাববিজ্ঞানের ব্যবহার কী কী ক্ষেত্রে পরিলক্ষিত হয়?

i. অমুনাফাভোগী প্রতিষ্ঠান ii. ব্যবসায়ী প্রতিষ্ঠান

iii. অব্যবসায়ী প্রতিষ্ঠান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii         খ. i ও iii  গ. ii ও iii           ঘ. i ii ও iii

২৮. হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা?

i. মালিক  ii. কর্মচারী  iii. ব্যবস্থাপক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii         খ. i ও iii  গ. ii ও iii           ঘ. i ii ও iii

উত্তর

১৫. খ ১৬. গ ১৭. ঘ ১৮. ক ১৯. খ ২০. ঘ ২১. খ ২২. গ ২৩. ঘ ২৪. ক ২৫. ঘ ২৬. গ ২৭. গ ২৮. খ