শ্রীমঙ্গলে নিলাম

৫ হাজার টাকা কেজি দরে বিক্রি হলো ‘সাদা চা’

মৌলভীবাজারের শ্রীমঙ্গল কেন্দ্রে চায়ের নিলাম হয়েছে গতকাল বুধবার। এতে প্রথমবারের মতো হবিগঞ্জের প্রতি কেজি সাদা চা (হোয়াইট টি) সর্বোচ্চ ৫ হাজার ১০ টাকা দরে বিক্রি হয়।

নিলাম পরিচালনাকারী শ্রীমঙ্গল টি ব্রোকারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হেলাল মিয়া জানান, সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিলামে দেশের বিভিন্ন চা বাগান থেকে প্রায় ৭০ হাজার কেজি চা পাতা তোলা হয়, যা প্রায় ১ কোটি টাকায় বিক্রি হয়। অর্ধশতাধিক ব্রোকার হাউজ, বাগান মালিক ও বায়ার নিলামে অংশ নেয় বলে জানান তিনি।