তারেক রহমানকে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগে নড়াইলে দায়ের করা মানহানি মামলায় বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দুই বছরের কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে রাজধানীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে কাকরাইল মোড় ঘুরে আবার কার্যালয়ে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন বিএনপির জেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

এতে অংশ নেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, জেষ্ঠ সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন প্রমুখ।