টেকনাফে গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন অভিযান পরিচালনা করে ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে লে. কমান্ডার সাইয়াদুল মোরসালিনের নেতৃত্বে টেকনাফ
থানাধীন সাবরাং বড়খাল এলাকায় নাফ নদীতে অভিযান পরিচালনা করা হয়। পরে কোস্টগার্ড সদস্যরা ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে। বিজ্ঞপ্তি।