চন্দনাইশে ১ লাখ ইয়াবাসহ যুবক আটক

চট্টগ্রামের চন্দনাইশে এক লাখ ইয়াবাসহ রবিউল ইসলাম টুটুল (৩৫) নামে পিকআপ চালক এক যুবককে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাতে দোহাজারী সিটি সেন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়। টুটুল পাবনার সাঁথিয়া এলাকার সামশুল হকের ছেলে। চন্দনাইশ থানার ওসি নাসির উদ্দিন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে দোহাজারী সিটি সেন্টারের সামনে চেকপোস্ট বসিয়ে একটি পিকআপ আটকায় পুলিশ। এরপর তল্লাশি চালিয়ে পিকআপের গ্যাস সিলিন্ডার কেটে বিশেষ কায়দায় রাখা ওই এক লাখ ইয়াবা জব্দ করা হয়।