পটিয়া-দোহাজারী রুটে ডেমু ট্রেন

রেলপথ উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে : রেলমন্ত্রী

বর্তমান সরকার রেলওয়ের উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেছেন, জননেত্রী শেখ হাসিনা তার স্বপ্ন বাস্তবায়নের জন্য যে পদক্ষেপ হাতে নিয়েছেন তার ধারাবাহিকতায় আজ দেশ স্বনির্ভর হয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। গতকাল শনিবার দুপুরে পটিয়া রেলওয়ে জংশন স্টেশনে এ ট্রেনের উদ্বোধন করেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। 

চট্টগ্রাম থেকে পটিয়া-দোহাজারী রেললাইনে স্বাধীনতার পূর্ব এবং পরবর্তী সময়ে লোকাল ট্রেন চলাচল করলেও কোনো সরকারের আমলে এবারই প্রথম আধুনিক ও যুগোপযোগী কোনো ট্রেনের সংযোজন হয়েছে। পটিয়া- দোহাজারী রেললাইনে চালু করা হলো দ্রুতগতির অত্যাধুনিক ডেমু (ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট) ট্রেন।