বাংলাদেশ ব্যাংক সিনিয়র অফিস-আইটি পদে মোট ১৭ জনকে নিয়োগ দেবে। উক্ত পদগুলোতে নারী- পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: সিনিয়র অফিস-আইটি- ১৭টি।
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার বিজ্ঞান/ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল/ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি/ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/ স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
আবেদনের শেষ সময়: ১৮ ফেব্রুয়ারি ২০২১ তারিখ রাত ১১:৫৯টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদনের নিয়ম: আগ্রহীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট erecruitment.bb.org.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।