টিকা নিলেন পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন

করোনাভাইরাসের (কভিড-১৯) টিকা নিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

রবিবার বেলা সাড়ে ১১টায় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট  ও হাসপাতালের টিকাদান কেন্দ্রে  তিনি এ টিকা গ্রহণ করেন।

এ সময় গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে করোনাভাইরাসের সংক্রমণ হতে নিরাপদ রাখতে জনগণকে টিকা গ্রহণের আহ্বান জানান মন্ত্রী।

উল্লেখ্য, গত ১২ আগস্ট পরিবেশ মন্ত্রীর করোনা শনাক্ত হয়। পরে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ভর্তি হন। এরপর ২০ আগস্ট  দুপুরে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বেইলি রোডের বাসায় ফেরেন মন্ত্রী।