দেশব্যাপী করোনাভ্যাকসিন প্রদানের প্রথম দিনে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বিপিএম-বার।
রবিবার সকাল সাড়ে ১০টায় ডিএমপি কমিশনারের ভ্যাকসিন নেয়ার মধ্যদিয়ে পুলিশ সদস্যদের মধ্যে করোনা ভ্যাকসিন প্রদান কর্মসূচি শুরু হয়।
কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের আয়োজনে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে এ ভ্যাকসিন প্রদান কার্যক্রম গ্রহণ করা হয়।
ডিএমপি কমিশনার ভ্যাকসিন গ্রহণের পর ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন) মীর রেজাউল আলম বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) কৃষ্ণপদ রায় বিপিএম (বার), পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কশিনার (লজিস্টিকস, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) ড. এ এফ এম মাসুম রব্বানী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার) করোনা ভ্যাকসিন গ্রহণ করেন।
এ পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৮ হাজার পুলিশ সদস্য করোনা টিকা গ্রহণের জন্য অনলাইনে নিবন্ধন করেছেন। নিবন্ধন কাযক্রম চলমান রয়েছে।
আজ রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে স্থাপিত বুথের মাধ্যমে ডিএমপির বিভিন্ন পদবীর মোট ১৭৬ জন পুলিশ সদস্য করোনার টিকা গ্রহণ করবেন।