কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বাস্থ্য সচিবের বাড়িতে হামলার ঘটনায় কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিলকে প্রত্যাহার করা হয়েছে।
রবিবার সকালে ঢাকা রেঞ্জে প্রত্যাহার করা হয় তাকে। এ তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ।
এদিকে গতকালের হামলা-ভাঙচুরের ঘটনায় কটিয়াদী থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
শনিবার রাতে কটিয়াদী উপজেলার সহকারী কমিশনার ভূমি ও উপজেলা প্রকৌশলী বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে।
কটিয়াদী উপজেলার চান্দপুরে নিজের গ্রামের বাড়ির পেছনে স্বাস্থ্য সচিবের স্ত্রীর নামে এক কমিউনিটি ক্লিনিক নির্মাণকে কেন্দ্র করে শনিবার স্থানীয় এমপি নূর মোহাম্মদের লোকজন ক্লিনিকে হামলা ও ভাঙচুর করে।
এ সময় সহকারী ভূমি কমিশনার আশরাফুল আলমকে লাঞ্ছিত করা হয়।