কক্সবাজারে শিশু বলাৎকারের মামলায় মৌলভির যাবজ্জীবন

কক্সবাজারে শিশু বলাৎকারের অভিযোগে মনছুর আলম (৪০) নামের এক মৌলভিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে অর্ধলাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

রোববার কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ জজ) জেবুন্নাহার আয়শা এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের মধ্যম হজালিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে মৌলভি মনছুর আলম (৪০)।

কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর স্পেশাল পিপি অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান রেজা সত্যতা নিশ্চিত করে জানান, ২০১৮ সালের ৭ জুলাই রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের দোছড়ি জামে মসজিদে রাতে অন্যান্যদের সঙ্গে মাওলানা মনছুর আলমের কাছ থেকে কোরআন শিক্ষা নিয়ে মসজিদে ঘুমিয়ে পড়ে ১০ বছরের এক শিশু শিক্ষার্থী পরে রাত সাড়ে ১২ টার দিকে মাওলানা মনছুর আলম ওই শিশুকে জোরপূর্বক বলাৎকার করে। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে মাওলানা মনছুর আলমকে আসামি করে রামু থানায় ২০১৮ সালের ১০ জুলাই একটি মামলা দায়ের করেন।

মৌলভি মনছুর আলম ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজে দোষ স্বীকার করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাছে জবানবন্দি দেন। ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি এ মামলার অভিযোগ গঠন করে ১০ জন সাক্ষী, আসামিপক্ষে ৫ জন সাফাই সাক্ষী নেওয়া হয়। জেরা, যুক্তিতর্ক শেষে বিজ্ঞ বিচারক মামলায় উক্ত রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর স্পেশাল পিপি অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান রেজা ও আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিম।