বাবা হারালেন গুণী নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। তার বাবা হারুন রেজা চৌধুরী ৬ ফেব্রুয়ারি, শনিবার রাত ৮টায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি...রাজিউন)।
অমিতাভ রেজা জানান, রবিবার (৭ ফেব্রুয়ারি) বাদ জোহর উত্তরা ৭ নম্বর সেক্টর জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বেলা সোয়া ২টা নাগাদ বনানী জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে সেখানকার কবরস্থানে সমাহিত করা হয়। অমিতাভ রেজা সবার কাছে তার বাবার বিদেহী আত্মার জন্য দোয়া চেয়েছেন।