ফিল্ম ক্লাবের সভাপতি হলেন ওমর সানি

জনপ্রিয় অভিনেতা ওমর সানি বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের সভাপতি হিসেবে বিজয়ী হয়েছেন। তার পুরো প্যানেলের সবাই জয়ী হয়েছেন। নিজের জয়ের আনন্দ প্রকাশ করে ওমর সানি কৃতজ্ঞতা জানিয়েছেন তার সদস্যদের প্রতি। দোয়া চেয়েছেন সঠিকভাবে দায়িত্ব পালনের প্রত্যাশায়।

ওমর সানি বলেন, ‘ফিল্ম ক্লাবের সদস্যদের কাছে আমি কৃতজ্ঞ। আমাকে এবং আমার ফুল ক্যাবিনেটকে দায়িত্বভার দেয়ার জন্য। আমি ওয়াদা করছি আমি এবং আমার ক্যাবিনেট দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো। সবার দোয়া চাই। সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রেখে কাজ করতে চাই।’এসময় ফিল্ম ক্লাবের সদস্যদের নিয়মিত ক্লাবে আসার আহ্বানও জানান তিনি।