যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইয়েমেনে যুদ্ধ চালাবে সৌদি

যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়াই ইয়েমেনে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকারের কথা জানিয়েছে সৌদি আরব। দেশটির উপপ্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান গত শুক্রবার এ ঘোষণা দেন বলে জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

প্রিন্স খালিদ বিন সালমান বলেন, আমরা মানবিক পরিস্থিতি দূরীকরণ এবং ইয়েমেন সংকট সমাধানের জন্য আমাদের মার্কিন অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যাশায় রয়েছি। সৌদি উপপ্রতিরক্ষামন্ত্রী উপসাগরীয় উদ্যোগে ইয়েমেনে সমঝোতার জন্য কূটনৈতিক উদ্যোগকে সমর্থনের বিষয়ে পুনরায় আশ্বস্ত করেছেন। এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রথম পররাষ্ট্রনীতিবিষয়ক ভাষণে ইয়েমেনে সৌদি আরবের অভিযানে সহযোগিতা বন্ধের ঘোষণা দেন।