আগামী ৬ মার্চ জাতীয় সাংস্কৃতিক পার্টির আনন্দ দিবস। দিনভর এই আনন্দ আয়োজনে অংশ নিতে পারবেন জাতীয় পার্টি (জাপা) পরিবারের সদস্যরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন ব্রিজ সংলগ্ন ‘লা লিভিরিয়া’ রিসোর্টে এই আনন্দ দিবস উদযাপন করবে সংগঠনটি।
গতকাল রবিবার এ লক্ষ্যে জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক শেরিফা কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় ‘আনন্দ দিবস উদযাপন কমিটি’ গঠন করা হয়েছে। কমিটিতে জাপার প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদকে প্রধান সমন্বয়কারী ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সদস্য সচিব আলাউদ্দিন আহমেদকে আহ্বায়ক করা হয়েছে।