চট্টগ্রাম নগরীর বন্দর থানার কাস্টম ব্রিজ এলাকায় ২১ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হেেলা মনির হোসেন (২০), ভোলা জেলার বেলুমিয়ার চর এলাকার জামাল হোসেন (৩০) ও দৌলতপুর থানার চরপাতা এলাকার মো. মানিক (২৪)।
এ প্রসঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর জোন) অলক বিশ্বাস দেশ রূপান্তরকে বলেন, গত শুক্রবার রাতে কাস্টম এলাকায় এক তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটে। পরে এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ওই তরুণী। পরে দুইদিন অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। এ ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।