ছানাদের বাঁচাতে লড়াই করে বিষধর সাপ রুখে দিল মা মুরগি, ভিডিও ভাইরাল

মা শব্দটি ছোট হলেও এটি শক্তিশালী এবং সাহসী একটি শব্দ। সে মানুষ হোক বা পশুপাখি বা জন্তু । এই শব্দের মধ্যে জড়িয়ে আছে আবেগ, ভালোবাসা, লড়াই করার শক্তি। সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যায় একটি সাহসী মা মুরগি বিষাক্ত সাপের গ্রাস থেকে ছানাদের বাঁচাতে লড়াই করছে অসীম সাহসের সাথে।

ভিডিওতে দেখা যাচ্ছে যে, একটি বড় বিষাক্ত সাপ একটি মুরগি এবং তার বেশ কয়েকটি বাচ্চার দিকে আক্রমণের জন্য এগিয়ে আসছে। প্রথমদিকে সন্ত্রস্ত হয়ে পড়ে মুরগিটি। কিন্তু পরক্ষণেই সে ছানাদের বাঁচাতে ঘুরে দাঁড়ায়। একাই সাপের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যায় মা মুরগিটি।

বিষধর সাপের সাথে নিজের জীবনকে বাজি রেখে সন্তানদের বাঁচাতে দুবার ভাবেনি সেই মুরগিটি।

ভিডিওতে দেখানো মুরগি সেই সাহসের অনেক প্রশংসা করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তার পাশাপাশি কমেন্ট সেকশনে অনেকেই এই ধরনের নজিরবিহীন ঘটনা তুলে ধরার জন্য ধন্যবাদ জানিয়েছেন।