বিএনপি-জামায়াতের যোগসাজশে আলজাজিরা টেলিভিশন উদ্ভট এক কাল্পনিক কাহিনী তৈরি করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর প্রাজ্ঞতা ও বিচক্ষণ দক্ষতাকে খাটো করে, দেশকে এগিয়ে নেওয়ার কাজকে বাধাগ্রস্ত করতেই বিএনপি-জামায়াত ও তাদের মিত্ররা ষড়যন্ত্র করে আসছে।
গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় মাহবুব উল আলম হানিফ তার নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন।
হানিফ বিএনপির উদ্দেশে বলেন, বিএনপি তো আসলে দিবাস্বপ্ন দেখছে, যেহেতু তাদের কোনো জনসমর্থন নেই, সে জন্য তারা এখন মনে করছে যে ষড়যন্ত্র করেই সরকারের পতন ঘটানো যাবে। এখন তাদের কাজই হলো ষড়যন্ত্রের পথ খুঁজে বেড়ানো। তারা অতীতেও এভাবে নানা পদ্ধতিতে একটা করে কাল্পনিক কাহিনী তৈরি করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।