ঝিনাইদহের শৈলকুপায় উপজেলার রয়েড়া গ্রামে ৫ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে তরিকুল জোয়ারদার (৫০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তরিকুল জোয়ারদার রয়েড়া গ্রামের বাসিন্দা।
শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, অভিযুক্ত তরিকুল জোয়ারদারের সঙ্গে নির্যাতিতা শিশুটির বাবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। রবিবার বিকেলে তরিকুল ওই বাড়িতে যায়। সেখানে কাউকে না পেয়ে ঘরের মধ্যে শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে তার মা এগিয়ে এলে তরিকুল পালিয়ে যায়। পরে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় সোমবার রাতে শৈলকুপা থানায় শিশুটির চাচা বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।