পর্যটন করপোরেশনের নতুন চেয়ারম্যান হান্নান মিয়া

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক মো. হান্নান মিয়াকে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

গ্রেড-১ পদে পদোন্নতির পর হান্নানকে ওই পদে নিয়োগ দিয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আলাদা আদেশে মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক পারভীন আকতারকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য করা হয়েছে।