লেভার জোড়ায় ক্লাব বিশ্বকাপের ফাইনালে বায়ার্ন

বুন্দেসলিগায় সবশেষ ম্যাচে হার্থা বার্লিনের বিপক্ষে পেনাল্টি মিস করেছিলেন রবাট লেভানডোস্কি। তবে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে জ্বলে উঠলেন। তার জোড়া গোলে মিসরের আল আহলিকে ২-০ ব্যবধানে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ। বৃহস্পতিবার মেক্সিকোর ক্লাব টাইগার্সের সঙ্গে শিরোপা লড়াই লড়বে জার্মানরা।