উপজেলা আ.লীগের সংবাদ সম্মেলন

মেঘনায় ছাত্রলীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশন স্থগিত

কুমিল্লার মেঘনা উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশন স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি। সম্মেলনের প্রথম অধিবেশনের পর উপজেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলনের পর কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে মৌখিকভাবে এ অধিবেশন স্থগিত করে জেলা কমিটি।

দলীয় সূত্র জানায়, দীর্ঘ ৬ বছর পর গত সোমবার স্থানীয় মানিকারচর কলেজ মাঠে মেঘনা উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনটির কেন্দ্রীয় নেতাদের নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে দ্বিতীয় অধিবেশনের স্থান পরিবর্তন করে দাউদকান্দিতে করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে উপজেলা আওয়ামী লীগ।  

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউসার অনিক বলেন, ‘কেন্দ্রীয় নেতাদের নির্দেশে দ্বিতীয় অধিবেশন স্থগিত করা হয়েছে। ব্যানার পরিবর্তন বা স্থানীয় আ. লীগ নেতাদের নাম না থাকার বিষয়টি  দুঃখজনক।’