রংপুরের হারাগাছে বাকপ্রতিবন্ধী কিশোরীকে (১২) ধর্ষণের চেষ্টার অভিযোগে আশরাফুল ইসলাম নামে এক সবজি বিক্রেতার বিরুদ্ধে মামলা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরের দিকে কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের জয়বাংলা বাজার ধুমেরকুটি গ্রামে ওই কিশোরী বাড়িতে একাই ছিল। এ সময় একই ইউনিয়নের ভিতরকুটি গ্রামের মৃত হামেজ দালালের ছেলে সবজি বিক্রেতা আশরাফুল ইসলাম (৪০) তাকে ধর্ষণের চেষ্টা চালায়।