সোনাগাজীতে ৫০০ শিশুকে বিনামূল্যে সুন্নতে খতনা

ফেনীর সোনাগাজীতে এজাজুল হক ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচ শ শিশুকে ফ্রি সুন্নতে খতনা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলার আমিরাবাদ ইউনয়নের সোনাপুর গ্রামের মিঞা বাড়ির সামনে বৃহস্পতিবার  সকালে শুরু হওয়া খতনা কার্যক্রম দুই দিন ব্যাপী চলবে। এজাজুল হক ফাউন্ডেশনের এ কার্যক্রমকে সহযোগিতা করছেন কোয়ান্টাম ফাউন্ডেশন।

এজাজুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরণের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উৎপল দাস।

আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য এনামুল হক মিলন, চিটাগাং ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কলেজের চেয়ারম্যান আবদুল ওয়াহিদ, ওই কলেজের পরিচালক লিমা আক্তার ও কোয়ান্টাম ফাউন্ডেশনের ফেনী জেলা সমন্বয়ক মোহাম্মদ হানিফ।

আয়োজকেরা জানায়, দুই দিনে সোনাগাজী সদর ও আমিরাবাদ ইউনিয়নের পাঁচ শতাধিক শিশুকে পাঁচজন চিকিৎসকের মাধ্যমে সুন্নতে খতনা করানো হবে। খতনা সুবিধাপ্রাপ্তদের মাঝে বিনাম‚ল্যে হ্যান্ড স্যানিটাইজার, লুঙ্গি, পাঞ্জাবি, টুপি ও মাস্ক বিতরণ করা হচ্ছে।