অথচ শুরুতে বিপদে বাংলাদেশ

যে উইকেটে ওয়েস্ট ইন্ডিজের প্রথমসারির ব্যাটসম্যানরা বেশি বেশি বল খেলে কার্যকরী সব জুটি গড়েছেন, ঠিক সেখানে বাংলাদেশিরা যেন কাঁপছেন।

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ৪০৯ রান করার পর বিকেলে বাংলাদেশ শুরুতেই হারায় সৌম্য সরকারকে। প্রথম ওভারের ৪টি বল খেলে কোনো রান না করেই গ্যাব্রিয়েলের বলে কাইল মেয়ার্সকে ক্যাচ দেন।

তৃতীয় ওভারে পথ ধরেন শান্ত। প্রথম বলে গ্যাব্রিয়েলকে চার মারার পর দ্বিতীয় বলে বোনারের হাতে ক্যাচ দেন।

এই প্রতিবেদন লেখার সময় ৪ ওভারে দুই উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ১৬।

মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে প্রথমদিন দারুণ ব্যাট করে সফরকারীরা। ৫ উইকেটে ২২৩ করার পর শুক্রবার চারশো পেরিয়ে যায় দলটি।

এদিন এনক্রুমার বোনারকে ফেরান মেহেদী হাসান মিরাজ। তার আগে ২০৯ বলে ৯০ রান করে যান তিনি। বোনার ফেরার পর যশুয়া ডি সিলভা টিকে যান। তাইজুলের বলে ডিফেন্স করতে গিয়ে বোল্ড হওয়ার আগে করেন ৯২। ১৮৭ বলে ১০ চারে এই রান করেন তিনি।

এরপর জোসেফ (৮২), ওয়ারিকেনকে (২) ফেরান রাহি।

রাহি ৪ উইকেট নিতে খরচ করেছেন ৯৮ রান। তাইজুলও ফেরান চারজনকে, তিনি দেন ১০৮ রান। একটি করে উইকেট সৌম্য সরকার এবং মেহেদী হাসানের।