অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার সুযোগ পাবেন সিকৃবির শিক্ষক-শিক্ষার্থী

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অস্ট্রেলিয়ার নিউএজ মাইক্রোবিয়ালসের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

অব্যবসায়িক ভিত্তিতে যৌথ গবেষণা, উন্নয়ন, শিক্ষা এবং প্রযুক্তি বিনিময় করতে এবং বর্তমান ব্যবসায়িক বৈশি^ক প্রকৃতি, শিল্প, সামাজিক সমস্যাকে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে উপস্থাপন করতে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।

মোট ৫টি শর্তে এই চুক্তি কার্যকর হবে। সেগুলো হচ্ছে- সহযোগিতার ক্ষেত্র বিনির্মাণ, ফ্যাকাল্টি মেম্বার ও গবেষক বিনিময়, গবেষণা প্রকল্প প্রতিস্থাপন ও প্রসার, বুদ্ধিভিত্তিক সম্পদ, উদ্ভাবন ও আবিষ্কারে সহযোগিতা এবং প্রশাসনিক কার্যক্রম।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মতিয়ার রহমান হাওলাদার সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতার জন্য নিউ এজ মাইক্রোবিয়ালস লি. দক্ষিণ আলবুরি, এন এস ডব্লিউ ২৬৪০, অস্ট্রেলিয়াকে আন্তরিকভাবে অভিনন্দন জানান।