তিনদফা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ও নার্সরা। বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের নির্দেশনায় ও সাতক্ষীরা নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে গতকাল শনিবার দুপুরে সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে তারা এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।
ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন সাতক্ষীরার সভাপতি হালিমা খাতুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিউল আওয়াল বকুলের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সাতক্ষীরা সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সেলিনা খাতুন, সংগঠনটির যুগ্ম সম্পাদক আঁখি আক্তার, রুমানা খাতুন, মারিয়া বাসার, ফারিয়া আক্তার, শামীমা খাতুন প্রমুখ।