নর্থ সাউথ ইউনিভার্সিটির ‘স্প্রিং ২০২১’ সেমিস্টারের নবাগত ছাত্র-ছাত্রীদের ভার্চুয়াল ওরিয়েন্টেশন হয়েছে। এতে জনসংযোগ অফিসের পরিচালক জামিল আহমেদের সঞ্চালনায় সভাপতিত্ব করে উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সাউথ ইস্ট ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এফবিসিসিআইর প্রাক্তন চেয়ারম্যান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম.এ. কাসেম। সম্মানিত অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য মুক্তিযোদ্ধা লায়ন বেনজীর আহমেদ এবং অতিথি বক্তা ছিলেন সিনিয়র সাংবাদিক এবং প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) চেয়ারম্যান আবেদ খান। এছাড়াও অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. ইসমাইল হোসেনসহ আরও অনেকে। বিজ্ঞপ্তি