রাজধানীতে যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর মতিঝিল এজিবি কলোনির একটি বাসা থেকে মোরসালিন (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) গাড়ির ড্রাইভার ছিলেন বলে জানিয়েছেন মতিঝিল থানার উপ-পরিদর্শক কৃষ্ণ দাস বৈরাগী।

গত শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে কলোনির আইডিয়াল জোনের ৯০/৮ নম্বর বাসার নিচতলা থেকে লাশ উদ্ধার করে মতিঝিল থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

মোরসালিন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকার আবুল হাশেমের ছেলে। তিনি পরিবার নিয়ে এজিবি কলোনিতে তার শ্বশুরবাড়িতে থাকতেন।  মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণ দাস বৈরাগী বলেন, ‘খবর পেয়ে রাতে ওই বাসা থেকে লাশ উদ্ধার করা হয়। তার শরীরে কোথাও আঘাত কোনো চিহ্ন পাওয়া যায়নি।