সুপ্রিম কোর্ট বার নির্বাচন

আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি প্রার্থী মতিন খসরু, সম্পাদক আলীম

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) আসন্ন নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল চূড়ান্ত করেছে।

এই নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু এমপি এবং সম্পাদক পদে মো. আবদুল আলীম মিয়া জুয়েলকে মনোনীত করা হয়েছে।

সুপ্রিম কোর্ট বারের ২০২১-২০২২ বর্ষের নির্বাচনের সম্ভাব্য তারিখ ১১ও ১২ মার্চ।

আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল চূড়ান্ত করার জন্য শনিবার রাতে মনোনয়ন বোর্ডের এক সভা বাংলাদেশ বার কাউন্সিল কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস প্রার্থীদের নাম ঘোষণা করেন।

প্যানেলের অন্য প্রার্থীরা হলেন- সহ-সভাপতি মুহাম্মদ শফিক উল্ল্যা ও সহ-সভাপতি মো. আলী আজম, কোষাধ্যক্ষ ড. মো. ইকবাল করিম, সহ-সম্পাদক ব্যারিস্টার সাফায়েত সুলতানা রুমি ও সহ-সম্পাদক নুরে আলম উজ্জ্বল।

কার্যনির্বাহী সদস্য- মিন্টু কুমার মণ্ডল, ব্যারিস্টার মুনতাসীর উদ্দিন আহমেদ, ব্যারিস্টার মো. সানোয়ার হোসেন, এবিএম শিবলী সালেকীন, মো. সিরাজুল হক, মহিউদ্দিন আহমেদ ও মাহফুজুর রহমান রোমান।

সুপ্রিম কোর্ট বারের কার্যনির্বাহী কমিটি ১৪ সদস্য সমন্বয়ে গঠিত। এর মধ্যে ৭টি সম্পাদকীয় পদ এবং ৭টি কার্যনির্বাহী সদস্য পদ।