জাপানে শক্তিশালী ভূমিকম্পে আহত শতাধিক

জাপানে শক্তিশালী একটি ভূমিকম্পে শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এতে দেশটির উত্তরপূর্বাঞ্চলের বিস্তৃত এলাকায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বলে জানিয়েছে বিবিসি। গত শনিবার মধ্যরাতের কিছুক্ষণ আগে দেশটির উত্তরপূর্ব উপকূলে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি হয়, যাকে ২০১১ সালে একই এলাকায় হওয়া ধ্বংসাত্মক আরেকটি ভূমিকম্পের পরাঘাত বলে মনে করা হচ্ছে।

ভূমিকম্পটির কেন্দ্র ফুকুশিমা প্রিফেকচারের উপকূলে ভূত্বকের ৬০ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে জাপানের আবহওয়া সংস্থা। স্থানীয় সময় রাত ১১টা ৮ মিনিটে উৎপত্তি হওয়া ভূমিকম্পটিতে উপকেন্দ্রের নিকটবর্তী এলাকাগুলোর দেয়ালে ফাটল ধরেছে, বহু জানালা ভেঙে পড়েছে এবং ফুকুশিমায় একটি ভূমিধস হয়েছে।